ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব ডিজাইন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-07] :: ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-07] :: ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা

গত পর্বে কিভাবে নতুন পেইজ আপডেট করবেন তা আমরা আলোচনা করেছিলাম । আজ আমি ওয়ার্ডপ্রেস এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো । সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা । আশা করি আপনারা অনেকেই থিম সম্পর্কে জানেন । যারা জানেন না তাঁদের জন্য একটু সংক্ষেপে আলোচনা করি, সাধারণত ওয়ার্ডপ্রেস থিম বলতে বুঝায় ওয়ার্ডপ্রেস সাইটের বাইরের ডিজাইন যা ওয়েবসাইটের স্ট্রাকচার নির্ধারণ করে । ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তনের মাধ্যমে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন পরিবর্তন করতে পারি । আপনি সাধারণত দুইটি পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল/পরিবর্তন করতে পারেন ।
এখন আমরা দেখবো কিভাবে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের থিম পরিবর্তন করতে পারি । ওয়ার্ডপ্রেস এ নতুন থিম ইন্সটল করার জন্য প্রথমে Dashboard > Appearance > Themes এ যান । তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এখানে আপনি আপনার থিম সমূহ দেখতে পারবেন । অর্থাৎ, আপনার ওয়ার্ডপ্রেস এ ইন্সটল করা সকল থিম এখানে দেখতে পারবেন । ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর কিছু থিম ইন্সটল করাই থাকে । এবার আমরা নতুন থিম ইন্সটল করবো । এজন্য Add New Theme বাটনে ক্লিক করুন । এবার আপনি ওয়ার্ডপ্রেস এর প্রচুর থিম পাবেন;
এবার আপনি এখান থেকে যেকোনো থিম ইন্সটল করে ব্যবহার করতে পারেন । এছাড়া, এখানে একটি সার্চ বক্স পাবেন যেখান থেকে আপনি থিম সার্চ করে ইন্সটল করতে পারেন । আপনি আপানার পছন্দের থিম খুঁজে পেতে Feature Filter অপশন ব্যবহার করতে পারেন । এজন্য Feature Filter বাটনে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার এখানে আপনি বেশ কিছু ফিচার পাবেন । আপনি পছন্দ মত থিম বাছাই করতে পারবেন । যেমন; আপনি যদি ওয়ার্ডপ্রেস এর রেসপনসিভ থিম চান তাহলে Responsive এ টিকচিহ্ন দিতে পারেন । পছন্দমত ফিচার বাছাই করে আপনি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে পারেন ।
আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে ইন্সটল করতে পারেন । ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে গুগল এ সার্চ দিতে পারেন । সেখানে প্রচুর পরিমানে ফ্রি থিম পাবেন । আপনি চাইলে পেইড থিম ব্যবহার করতে পারেন । প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ক্রয় করে ব্যবহার করতে হবে । এছাড়া, আপনি চাইলে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে থিম আপলোড করতে পারেন । তবে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে হবে । ওয়ার্ডপ্রেস এ থিম আপলোড করে থিম ইন্সটল করার জন্য Upload Theme বাটনে ক্লিক করুন;
এবার নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার আপনি আপনার পছন্দের ওয়ার্ডপ্রেস থিমটি বাছাই করুন । এখন আপনাকে ওয়ার্ডপ্রেস থিমটি আপলোড করতে হবে । ওয়ার্ডপ্রেস থিম আপলোড করতে কিছু সময় লাগতে পারে । এটা আপনার ইন্টারনেট স্পীড এবং থিমের সাইজের উপর নির্ভরশীল । এবার Install Now বাটনে ক্লিক করুন;
আমি একটি  resblog নামে ওয়ার্ডপ্রেস থিম আপলোড করেছি । আপলোড সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত দেখতে পারবেন । আপনি চাইলে থিম Activate করার পূর্বে থিম এর প্রিভিউ দেখতে পারবেন । অর্থাৎ, থিমটি ইন্সটল করলে আপনার সাইটটি কেমন দেখাবে তা ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করার পূর্বেই দেখে নিতে পারেন । এজন্য Live Preview এ ক্লিক করুন । এছাড়া, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিমটি শুধু ইন্সটল করে রাখতে পারেন । পরে, আপনার যখন ইচ্ছা থিম Activate করে ব্যবহার করতে পারবেন । এজন্য Return to Themes page এ ক্লিক করুন । আর যদি ওয়ার্ডপ্রেস থিম Activate করতে চান তাহলে Activate Theme এ ক্লিক করুন;
ওয়ার্ডপ্রেস থিম Activate হয়ে গেলে নিচের চিত্রের মত দেখতে পারবেন । এবার আপনি আপনার ওয়েবসাইটের হোম পেইজ এ যান তাহলে আপনার আপলোড করা নতুন থিমটি দেখতে পারবেন;
আবার আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করুন তাহলে নতুন থিম এর ডিজাইন দেখতে পারবেন । আশা করি বুঝতে পেরেছেন ।

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট

আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এ আপনার নিজের তৈরি করা থিম ব্যবহার করতে পারেন । এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে । বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর চাহিদা বেড়েই চলছে । কেননা, ওয়ার্ডপ্রেস এখন খুবই জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । তাই, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এ আপনার ক্যারিয়ার গড়তে পারেন । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি এবং পিএইচপি জানতে হবে । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য ইন্টারনেট এ প্রচুর রিসোর্স রয়েছে । ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে । তবে, আপনি শুধু এইচটিএমএল এবং সিএসএস শিখে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে পারবেন । এক্ষেত্রে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম এর গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে ।
এখন নিজেই হয়ে WEBMASTER , মাত্র 3.5 মেগাবাইটের একটি SOFTWARE দিয়ে

এখন নিজেই হয়ে WEBMASTER , মাত্র 3.5 মেগাবাইটের একটি SOFTWARE দিয়ে

আমি ওয়েব ডিজাইন এবং ডেভলপমেন্টের জন্য আনেক SOFTWARE ব্যবহার করেছি । তবে Web Page Makerএটার মত সহজ আর COMFORTABLE একটাও পাইনি । তাহলে আর দেরী না করে তাড়াতাড়ি এটার মূল ওয়েব সাইট  http://www.webpage-maker.com/ থেকে SOFTWARE টি নামিয়ে নিন ।
নিচে আমি সিরিয়াল নম্বরগুলো দিয়ে দিচ্ছি:
22184-30318-49702-66704
52GFT-GTER5-87UYI-P970R
57564-66233-13187-31324
36165-51455-28565-52723
20164-40116-39904-68724
47451-50476-29544-41437
44731-46988-33032-44157
21902-48665-31355-66986
65983-19405-60615-22905
আর নাম নিজের অথবা খুশিমত একটা দেন ।

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-06] :: নতুন পেইজ আপডেট করা

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-06] :: নতুন পেইজ আপডেট করা

আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে, কিভাবে একটি পোস্ট লিখবেন? আজ আমি আলোচনা করবো কিভাবে নতুন  পেইজ লিখবেন । প্রথমে আমরা জেনে নিবো কেন নতুন পেইজ প্রকাশ করতে যাবেন?
আমরা ওয়ার্ডপ্রেস ব্লগে কোন লেখা প্রকাশ করার জন্য পোস্ট লিখে থাকি । কিন্তু আপনি যদি আপনার ওয়েবসাইট এ আপনার সম্পর্কে লিখতে চান কিংবা আপনার পোর্টফলিও যোগ করতে চান তাহলে আপনি অবশ্যই পেইজ এ লিখবেন । ওয়েবসাইটের তথ্য সংক্রান্ত বিষয় সাধারণত পেইজ এ প্রকাশ করা হয় । যেমন, ওয়েবসাইটের নীতিমালা, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, যোগাযোগ ইত্যাদি । ওয়ার্ডপ্রেস এ পোস্ট লেখার ধরন এবং পেইজ লেখার ধরন প্রায় একই রকম । আমরা ওয়ার্ডপ্রেস এ পোস্ট লেখার সময় পোষ্টের শিরোনাম দিয়েছি, কন্টেন্ট লিখেছি, ট্যাগ দিয়েছি, ক্যাটাগরি নির্বাচন করেছি এরপর পোস্ট পাবলিশ দিয়েছি । একইভাবে পেইজ পাবলিশ দেওয়া হয় । তবে, পেইজ পাব্লসিহ দেওয়ার সময় সাধারণত ট্যাগ এবং ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন হয় না ।
এখন আমরা দেখবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে একটি পেইজ আপডেট করবেন । ওয়ার্ডপ্রেস পেইজ সেকশন এ আপনি দুইটি মেনু পাবেন । এ দুইটি মেনু হচ্ছে;
All Pages: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে প্রকাশিত সকল পেইজ দেখতে পারবেন এবং এখান থেকে কোন পেইজ মুছে ফেলতে পারেন এবং পেইজ এডিট করতে পারবেন । এছাড়া, আপনার সংরক্ষণ করা পেইজ এখান থেকে দেখতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন পেইজ লিখতে পারবেন ।
এখন আমরা একটি নতুন পেইজ তৈরি করবো । ওয়ার্ডপ্রেস এ নতুন পেইজ আপডেট করার জন্য Dashboard > Pages >  Add New এ যান তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
উপরের চিত্রে বেশ কিছু সেকশন দেখতে পাচ্ছেন । আমি এসব সেকশন নম্বর দিয়ে চিহ্নিত করেছি । নতুন পেইজ আপডেট করতে হলে আপনাকে এসব পূরণ করতে হবে । এখন এসব সেকশন কিভাবে পূরণ করবেন তা আমি নিচে ধাপে ধাপে আলোচনা করেছি ।
১ । এখানে আপনার পেইজ এর নাম লিখতে হবে । যেমন; আপনি পেইজ যদি যোগাযোগ সংক্রান্ত হলে পেইজ এর নাম 'যোগাযোগ' দিতে পারেন । পেইজ এর শিরোনাম বেশি বড় করবেন না । আপনি চাইলে একটি ওয়ার্ড এ শিরোনাম লিখতে পারেন । যেমন; যোগাযোগ, পোর্টফলিও, নীতিমালা ইত্যাদি ।
২ । এই অংশে আপনি আপনার পেইজ এর কন্টেন্ট লিখবেন । যেমন আপনার পেইজটি যদি নীতিমালা সংক্রান্ত হয় তাহলে সকল নীতিমালা এ এখানে লিখবেন । অর্থাৎ, আপনার পেইজ এর মূল কন্টেন্ট এখানে লিখবেন ।
৩ । পেইজ লেখার সময় ইমেজ দেওয়ার প্রয়োজন হলে আপনি Add Media বাটনে ক্লিক করে আপনি পোস্ট এর ভিতরে ইমেজ সহ অন্যান্য মিডিয়া ফাইল তৈরি করতে পারবেন । এছাড়া, এখানে আপনি বেশ কিছু টুলস পাবেন যার মাধ্যমে আপনি টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট এলাইন সহ বিভিন্ন কাজ করতে পারবেন ।
৪ । আপনি চাইলে আপনার পেইজ এ একটি ফিচার ইমেজ যোগ করতে পারেন । ফিচার ইমেজ সম্পর্কে গত পর্বে আলোচনা করেছি । তাই এখানে আর নতুন করে আলোচনা করতে চাই না । ফিচার ইমেজ যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবেন যে ফিচার ইমেজ যোগ করার সময় ফিচার ইমেজটি যেন পেইজ এর সাথে প্রাসঙ্গিক হয় । সাধারণত, পেইজ এ ফিচার ইমেজ যোগ করার প্রয়োজন পড়ে না । যাইহোক, আপনি চাইলে যোগ করতে পারেন । তবে, এটা ওয়ার্ডপ্রেস থিম এর উপর নির্ভরশীল ।
৫ । আপনি পাবলিশ সেকশনে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন । পাবলিশ সংক্রান্ত বিষয় আমি গত পর্বে আলোচনা করেছি । তাই নতুন করে আজকের ধারবাহিক টিউটোরিয়াল এ আলোচনা করবো না । যারা গত পর্ব মিস করেছেন তাঁরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্ব দেখে আসতে পারেন ।
আপনার পেইজ এর সবকিছু ঠিক থাকলে পেইজ পাবলিশ করার জন্য Publish বাটনে ক্লিক করতে পারেন । Publish বাটনে ক্লিক করার সাথে সাথে পেইজ পাবলিশ হয়ে যাবে ।
আপনার পেইজ যথাযথ ভাবে পাবলিশ হলে নিচের চিত্রের মত দেখতে পাবেন;
উপরের চিত্রের মত প্রদর্শিত হলে বুঝবেন যে আপনার পেইজটি পাবলিশ হয়ে গেছে । এবার আপনি View Page এ ক্লিক করে আপনার পাবলিশ করা পেইজটি দেখতে পারেন ।
এরপর, আপনার পাবলিশ করা পেইজসমূহ পেতে Dashboard > Pages > All Pages এ যান। এখান থেকে আপনি আপনার পাবলিশ করা সকল পেইজ সম্পাদন করতে পারবেন । এছাড়া, যদি কোন পেইজ মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে এখান থেকে মুছে ফেলতে পারবেন । আপনার সংরক্ষণ করা পেইজসমূহ এখানে দেখতে পারবেন এবং তা পাবলিশ করতে পারবেন । আশা করি এখন থেকে আপনারা ওয়ার্ডপ্রেস সাইট থেকে পেইজ পাবলিশ করতে পারবেন এবং পেইজ সম্পাদন করতে পারবেন ও পেইজ মুছে ফেলতে পারবেন ।
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-05] :: নতুন পোস্ট লেখা

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-05] :: নতুন পোস্ট লেখা

গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল সম্পর্কে জেনেছি । কিন্তু, আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এ এখনো কোন পোস্ট অর্থাৎ কন্টেন্ট লেখা হয়নি । আপনারা জানেন যে, কন্টেন্ট ছাড়া ওয়েবসাইটের কোন মূল্য নেই । আজ আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস এ নতুন পোস্ট লিখবেন । আপনি যদি ব্লগসাইট তৈরি করেন তাহলে ব্লগ পোস্ট লিখবেন । আর যদি নিউজ সাইট তৈরি করেন তাহলে নিউজ পাবলিশ দিবেন ।
নতুন কোন পোস্ট  লিখতে হলে প্রথমে Dashboard>Posts>Add New এ যান । তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
উপরের চিত্রে বেশ কিছু সেকশন দেখতে পাচ্ছেন । নতুন পোস্ট করতে হলে আপনাকে এসব পূরণ করতে হবে । আমি এখন এসব সেকশন কিভাবে কাজ করে এবং কিভাবে তা পূরণ করবেন তা বিস্তারিতভাবে আলোচনা করছি;

Enter Title Here

প্রথমেই আপনি যে খালি ঘর পান সেখানে আপনার পোস্ট এর শিরোনাম লিখতে হবে । যেমন; আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে একটি পোস্ট লিখতে চান এক্ষেত্রে শিরোনাম দিতে পারেন ‘ওয়ার্ডপ্রেস এর প্রয়োজনীয় প্লাগিন’ । আমি আজকের টিউটোরিয়াল এর শিরোনাম দিয়েছি ‘ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০৪] :: নতুন পোস্ট লেখা’ । পোস্ট এর শিরোনাম যেন খুব বেশি বড় কিংবা ছোট না হয় সেদিকে খেয়াল রাখবেন । যেমন, আপনি যদি পোস্ট এর শিরোনাম ১ টি ওয়ার্ড দেন তাহলে তা ভাল দেখাবে না । কিংবা আপনি যদি পোস্ট এর শিরোনাম এর মধ্যেই পোস্ট এর অর্ধেক অংশ লিখে ফেলেন তাও ভাল দেখাবে না ।

Post (পোস্ট)

শিরোনাম লেখার পর Enter Title Here টেক্সট এর নিচে যে বড় খালি বক্স দেখতে পান সেখানেই আপনার পোস্ট লিখেবন । আমরা  মাইক্রোসফট ওয়ার্ড এ কোন কিছু লেখার সময় কিছু টুলস দেখতে পাই । এসব টুলস এর মাধ্যমে আমরা টেক্সট বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, টেক্সট এলাইন সহ বিভিন্ন কাজ করতে পারি । একই ভাবে ওয়ার্ডপ্রেস এ পোস্ট লেখার সময় আপনি উপরে বেশ কিছু টুলস দেখতে পারবেন । পোস্ট লেখার সময় স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হলে আপনি Add Media বাটনে ক্লিক করে আপনি পোস্ট এর ভিতরে ইমেজ সহ অন্যান্য মিডিয়া ফাইল তৈরি করতে পারবেন ।

Categories

ডানপাশে ক্যাটাগরি অর্থাৎ বিভাগ সেকশনটি দেখতে পারবেন । এখানে আপনার পোস্ট এর ক্যাটাগরি দিতে পারেন । যেমন, আপনি যদি ওয়েব ডিজাইন সংক্রান্ত কোন পোস্ট লিখেন তাহলে আপনি ‘ওয়েব ডিজাইন’ ক্যাটাগরি দিতে পারেন । এছাড়া, আমরা নিউজ ওয়েবসাইট এ বিভিন্ন ধরনের বিভাগ অর্থাৎ ক্যাটাগরি দেখতে পাই । আপনি পছন্দ মত আপনার ক্যাটাগরি তৈরি করতে পারবেন । ক্যাটাগরি তৈরি করার জন্য Dashboard>Posts>Categories এ যান । এছাড়া, আপনি পোস্ট লেখার সময় Catagories সেকশন থেকে ইনপুট ফর্ম এ ক্যাটাগরি এর নাম লিখে Add New Category বাটনে ক্লিক করে নতুন ক্যাটাগরি যোগ করতে পারেন ।

Tags

ট্যাগ সেকশনটি ডানপাশে দেখতে পারবেন । এখানে আপনার পোস্ট এর কয়েকটি ট্যাগ দিতে পারেন । যেমন, আপনি যদি ওয়েব ডিজাইন সংক্রান্ত কোন পোস্ট লিখেন তাহলে আপনি ‘ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল’ ইত্যাদি ট্যাগ দিতে পারেন । ট্যাগ যেন পোস্ট এর সাথে প্রাসঙ্গিক হয় সে বিষয়টি খেয়াল রাখবেন । আপনি পছন্দ মত আপনার ট্যাগ তৈরি করতে পারবেন । নতুন তৈরি করার জন্য Dashboard>Posts>Tags এ যান ।

Featured Image

আপনার পোস্ট টি আকর্ষণীয় করার জন্য পোস্ট এর সাথে প্রাসঙ্গিক একটি ফিচার ইমেজ যোগ করবেন । আপনারা হয়ত টেকটিউনস এ প্রতিটি পোস্ট এর নিচে বামপাশে একটি ইমেজ লক্ষ্য করেছেন । এটা-ই হচ্ছে ফিচার ইমেজ । এটা সাধারণত পোস্ট এর শিরোনামের নিচে বামপাশে থাকে । তবে, ফিচার ইমেজ কোন জায়গায় প্রদর্শিত হবে তা নির্ভর করে আপনার ওয়ার্ডপ্রেস থিম এর উপর । এমনকি, ওয়ার্ডপ্রেস এ এমন বেশ কিছু থিম রয়েছে যেসব থিম ব্যবহার করলে পোস্ট এ ফিচার ইমেজ যোগ করতে পারবেন না । সাধারণত ব্লগসাইট এবং নিউজসাইট এ পোস্ট এ ফিচার ইমেজ যোগ করা হয় । ফিচার ইমেজ যোগ করার সময় ফিচার ইমেজটি পোস্ট এর সাথে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করবেন ।

Publish

পাবলিশ সেকশনে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন । এখন আমি এসব অপশন সম্পর্কে কিছু আলোচনা করছি ।
Save Darfts: আপনি যদি লেখাটি এখন পাবলিশ না দিয়ে শুধু সংরক্ষণ করে রাখতে চান তাহলে Save Darfts বাটনে ক্লিক করবেন । Save Darfts বাটনে ক্লিক করলে আপনার লেখা পোস্টটি সংরক্ষণ হয়ে থাকবে ।
Visibily: অপশনটি দেখতে পারবেন । এর মাধ্যমে পোস্টটি আপনি কি প্রাইভেট রাখতে চান নাকি সকলের জন্য উন্মুক্ত রাখতে চান তা নির্ধারণ করে দিতে পারেন । এছাড়া, আপনি চাইলে পোস্ট এ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন ।
Publish: এখানে আপনি নির্ধারণ করতে পারেন আপনার লেখা পোস্ট কখন পাবলিশ করতে চান । অর্থাৎ, ওয়ার্ডপ্রেস এ আপনি শিডিউল পোস্ট লেখার সুবিধা পাবেন । এখানে আপনি সময় নির্ধারণ করে দিতে পারেন । এতে, আপনার দেওয়া সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ হয়ে যাবে । ডিফল্টভাবে এখানে Immediately দেওয়া থাকে । অর্থাৎ, পোস্ট পাবলিশ বাটনে ক্লিক করার সাথে সাথে তা পাবলিশ হয়ে যাবে ।
এরপর সবশেষে আপনি Publish বাটন এ ক্লিক করবেন । তাহলে আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে । এবার আপনার আপনার ওয়েবসাইট এ আপনার লেখা পোস্টটি দেখতে পারবেন ।

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-04] :: ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-04] :: ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল

আমি গত পর্বে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন নিয়ে সেটা নিয়ে আলোচনা করেছিলাম । যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়ে গেছে, তাই, আমাদের ওয়ার্ডপ্রেস এখন ব্যবহার করার জন্য তৈরি । আজ আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল নিয়ে আলোচনা করবো ।
১। ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এ লগইন করার জন্য আপনার ডোমেইন নাম এর পর /wp-admin যোগ করতে হবে । যেমন; yoursitename.com/wp-admin
২ । নিশ্চয় আপনার মনে আছে, ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন । এবার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুনঃ
৩। লগইন করার পর নিচের মত আপনার ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল দেখতে পারবেন;


ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এর বামপাশে নিশ্চয় বেশ কিছু মেনু দেখতে পারছেন । এসব মেনু দিয়েই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । এখন আমরা এসব মেনু সম্পর্কে আলোচনা করবো;

Dashboard

Home: এটা আপনার ড্যাশবোর্ড এর হোমপেইজ ।
Updates: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর থিম, প্লাগিন, ওয়ার্ডপ্রেস এর কোন নতুন ভার্সন আসলে আপডেট করতে পারবেন ।

Posts

All Posts: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন পোস্ট মুছে ফেলতে পারেন এবং পোস্ট এডিট করতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট অর্থাৎ নতুন কন্টেন্ট লিখতে পারবেন । যেমন, আপনি যদি নিউজসাইট তৈরি করতে চান তাহলে এখান থেকে নতুন নিউজ লিখে পাবলিশ দিতে পারবেন । ওয়েব কিভাবে নতুন পোস্ট লিখবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।
Categories: এখানে আপনি আপনার ওয়েবসাইট এর নতুন ক্যাটাগরি অর্থাৎ বিভাগ যোগ করতে পারবেন, তা এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।
Tags: এখানে আপনি আপনার ওয়েবসাইট এর নতুন ট্যাগ যোগ করতে পারবেন, তা এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।

Media

Library: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল ফাইল দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন ফাইল মুছে ফেলতে পারেন এবং পেইজ এডিট করতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন ফাইল যেমন ইমেজ, ভিডিও ইত্যাদি আপলোড করতে পারবেন ।

Pages

All Page: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল পেইজ দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন পেইজ মুছে ফেলতে পারেন এবং পেইজ এডিট করতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট অর্থাৎ নতুন কন্টেন্ট লিখতে পারবেন । আপনি যদি আপনার ওয়েবসাইট এর জন্য যোগাযোগ, About ইত্যাদি পেইজ তৈরি করতে চান তাহলে তা এখআন থেকে করবেন । ওয়েব কিভাবে নতুন পোস্ট লিখবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।
Comments: আপনি আপনার ওয়েবসাইটের সকল কমেন্ট এখান থেকে এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।

Appearance

এই সেকশন এ বেশকিছু মেনু থাকতে পারে । এটা মূলত থিম এর উপর নির্ভর করে । তাই, আমি এমন কিছু মেনু নিয়ে আলোচনা করবো যা সকল থিম এ থাকে;
Themes: এখান থেকে আপনার ওয়েবসাইটের থিম পরিবর্তন করতে পারবেন । এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।
Widgets: এখান থেকে আপনার ওয়েবসাইট এ Widget যোগ করতে পারবেন ।
Editor: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন । তবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে হলে আপনাকে কোডিং জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেস থিম এর গঠন সম্পর্কে জানা থাকতে হবে । তবে, যাদের কোডিং জ্ঞান নেই তাঁরা এ সেকশন এ হাত দিতে যাবেন না । কেননা, এখানে একটি কোড ভুল করলে আপনার সমস্ত ওয়েবসাইট বন্ধ হয়ে যেতে পারে ।

Plugins

Installed Plugins: এখান থেকে আপনার ওয়েবসাইটে ইন্সটল করা সকল প্লাগিন দেখতে পারবেন, তা আপডেট করতে পারবেন এবং প্লাগিন ডিলেট করতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য প্লাগিন ইন্সটল করতে পারবেন পারবেন । ওয়েব কিভাবে নতুন প্লাগিন ইন্সটল করবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।
Editor: আপনি যদি আপনার প্লাগিন থিম কাস্টমাইজ করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন । তবে, ওয়ার্ডপ্রেস প্লাগিন কাস্টমাইজ করতে হলে আপনাকে কোডিং জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেস প্লাগিন এর গঠন সম্পর্কে জানা থাকতে হবে । তবে, যাদের কোডিং জ্ঞান নেই তাঁরা এ সেকশন এ হাত দিতে যাবেন না ।

Users

All Users: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল সদস্য দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন সদস্য মুছে ফেলতে পারেন এবং এডিট করতে পারবেন ।
Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট সদস্য যোগ করতে পারবেন ।
Your Profile: এখান থেকে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন ।

Tools

Available Tools: এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের প্রয়োজনীয় টুলস দেখতে পারবেন ।
Import: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ অন্য সাইট থেকে কন্টেন্ট Import করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন ।
Export: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর কন্টেন্ট অন্য সাইট এ Export করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন ।
Settings: এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের প্রয়োজনীয় সেটিংস সম্পাদন করতে পারেন । এখানে বেশ কিছু ফিচার রয়েছে । পরবর্তীতে Settingsসম্পর্কে বিস্তারিত আলোচনা করবো .

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-03] :: ওয়ার্ডপ্রেস ইন্সটল করা

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-03] :: ওয়ার্ডপ্রেস ইন্সটল করা

আমি গত পর্বে ওয়ার্ডপ্রেস নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম । আজ আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায় । অর্থাৎ, আজ থেকেই আপনাকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজে নেমে পড়তে হবে । আপনি সাধারণত দুই ভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন । একটি পদ্ধতি হচ্ছে লোকাল কম্পিউটার এ এবং অন্য পদ্ধতি হচ্ছে ওয়েব সার্ভার এ । আপনি যদি শুধু মাত্র শেখার জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার ইন্সটল করতে চান তাহলে আপনি লোকাল কম্পিউটার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন । আর যদি ওয়েবসাইট এ ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে চান তাহলে আপনি ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন । ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার কয়েকটি পদ্ধতি রয়েছে । এর মধ্যে আমরা সবেচেয়ে সহজ পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা শিখব । তবে, আপনাদের জন্য সবকয়টি পদ্ধতি শিখে রাখা জরুরী । আমি শুধুমাত্র নতুনদের কথা ভেবে এই টিউটোরিয়ালটি লিখছি । কেননা, আমার টিউটোরিয়ালটি মূলত তাঁদের জন্য যারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানে না । তাই, আপনাদের কাছে সহজ পদ্ধতিটি আলোচনা করছি । বেসিক ওয়ার্ডপ্রেস শেখার পর নিজ দায়িত্বে সবকয়টি পদ্ধতি জেনে নিবেন । যাইহোক বেশি কথা বলে ফেলেছি । এবার মূল আলোচনায় ফিরে আসি ।
আমি এখন আলোচনা করবো কিভাবে সফটাকালাস (Softaculous) দিয়ে ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন । ওয়েব সার্ভার এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য আপনার ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে । যাইহোক, আমি ধরে নিচ্ছি আপনার কাছে ডোমেইন এবং হোস্টিং আছে । এবার আপনি নিচের ধাপসমূহ অনুসরণ করুন;
১ । প্রথমে আপনার Cpanel  এ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;
২ । এবার আপনি Cpanel এর হোম পেইজ দেখতে পারবেন । Cpanel এর  হোম পেইজ থেকে Softaculous Apps Installer সেকশন টি খুঁজে বের করুন । এখানে আপনি বেশ কিছু স্ক্রিপ্ট দেখতে পারবেন । এখান থেকে ওয়ার্ডপ্রেস বাছাই করুনঃ
৩ । এবার এখান থেকে Install লেখাটিতে ক্লিক করুন;
৪ । এবার আপনি নিচের চিত্রের মত একটি ফর্ম পাবেন । এখান এটা কিভাবে পূরণ করবেন তা নিচে আলোচনা করেছি;
Choose Protocol: এখানে আপনি আপনার ওয়েবসাইটের প্রোটোকল বাছাই করবেন । যদি Secure প্রোটোকল কিনে না থাকেন তাহলে http:// নির্বাচন করুন ।
Domain Name: এখানে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন এর নাম বাছাই করবেন । অর্থাৎ, আপনি কোন ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান । আপনার ওয়েব হোস্টিং এ যদি একাধিক ডোমেইন থাকে তাহলে এখান থেকে বাছাই করতে হবে ।
In Directory: আপনি কোন ডাইরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তা লিখে দিন । যদি সরাসরি আপনার ডোমেইন এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান তাহলে এটা খালি রাখুন । সাধারণত এখানে wp ডিরেক্টরি দেওয়া থাকতে পারে । এটা মুছে ফেলুন । আর যদি আপনি চান তাহলে wp ডিরেক্টরিতেও ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারেন ।
Database Name: এখানে আপনি যে ডাটাবেজ এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে চান সেই ডাটাবেজ এর নাম লিখুন । যারা এ সম্পর্কে তেমন কিছু না বুঝেন তাহলে এখানে হাত দেওয়ার দরকার নেই ।
Table Prefix: এখানে আপনি টেবিল প্রেফিক্স এর নাম লিখুন । যারা এ সম্পর্কে তেমন কিছু না বুঝেন তাহলে এখানে হাত দেওয়ার দরকার নেই ।
 Site Name: এখানে আপনার ওয়েবসাইটের নাম লিখুন । এখানে আপনি যে নাম লিখবেন তা ওয়েবসাইটের এর হেডার এ প্রদর্শিত হবে ।
Site Description: এখানে আপনার ওয়েবসাইটের বর্ণনা লিখুন ।
Admin Username: আপনার ইউজারনেম লিখুন যেটা দিয়ে আপনি এডমিন প্যানেল এ লগইন করবেন । এখানে admin লেখা থাকবে, তবে এটা ব্যবহার না করাই উত্তম । কেননা, এতে আপনার ওয়েবসাইট নিরাপদ থাকবে ।
Admin Password: আপনার পাসওয়ার্ড লিখুন যেটা দিয়ে আপনি এডমিন প্যানেল এ লগইন করবেন । পাসওয়ার্ড এর গুরুত্ব আপনারা মুটামুটি সবাই জানেন । এখানে pass লেখা থাকবে, তবে এটা ব্যবহার না  করে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন । কেননা, এতে আপনার ওয়েবসাইট নিরাপদ থাকবে ।
Admin E-mail: এখানে আপনার ই-মেইল অ্যাড্রেস লিখুন ।
উপরের সব কাজ যথাযথভাবে সম্পাদন করে থাকলে  এবার Insall বাটনে ক্লিক করুন । তারপর ওয়ার্ডপ্রেস ইন্সটল হওয়া শুরু করবে । এখানে একটু অপেক্ষা করতে হবে । ইন্সটল কমপ্লিট হলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়েছে! এবার আপনি চাইলে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং এডমিন প্যানেল এ প্রবেশ করতে পারেন । এরপর আমরা এডমিন প্যানেল সম্পর্কে জানবো । আজকের ওয়ার্ডপ্রেস এর উপর ধারাবাহিক চেইন টিউন এখানেই শেষ করছি । আগামী পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল সম্পর্কে জানবো । 
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০2 ] :: লোকাল হোস্ট বা PC তে wordpress ইনস্টল করার পদ্ধতি

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০2 ] :: লোকাল হোস্ট বা PC তে wordpress ইনস্টল করার পদ্ধতি


লোকাল হোস্ট বা PC তে wordpress install করার পদ্ধতি:

ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে আমাদেরকে প্রথমে wordpress CMS software টি ইন্সটল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইন্সটল দু’ভাবে করা যায়।
১. লোকাল হোস্ট বা পিসিতে
২. সার্ভার হোস্টে।
আজকে আমরা দেখব লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।

যা যা প্রয়োজন-

  • XAMPP software
  • wordpress CMS software (.zip ফাইল) Download here

১ম ধাপ:

প্রথমে XAMPP software টি ইন্সটল করতে হবে। ইন্সটল ঠিকমত হলে Desktop এ shortcut icon দেখা যাবে। অথবা program থেকে  Xampp control panel open করতে হবে। নিচের মত দেখা যাবে।
Apache ও MySql এর পাশে start এ click  করতে হবে। click  করার পর start এর বাম পাশে running দেখা যাবে। এবার যেকোন একটি ব্রাউজার (যেমন Mozilla Firefox) open করে address বারে  localhost/phpMyadmin লিখে Enter দিতে হবে। অথবা Xampp টি open করে MySql এর পাশে Admin এ ক্লিক করতে হবে।  তারপর phpMyadmin ওপেন হলে create database এর ঘরে একটি
database এর নাম যেমন wordpress লিখে create এ ক্লিক করলে database টি তৈরি হবে।

২য় ধাপ:

এখন C ড্রাইভটি Open করুন। এখানে  Xampp নামে একটি Folder দেখা যাবে। এই ফোল্ডারটি Open করে এর মধ্যে  htdocs নামে একটি Folder দেখা যাবে। এই htdocs ফোল্ডারের মধ্যে নতুন একটি Folder যেমন wordpress তৈরি করুন। এবার wordpress CMS software  টি যা আগে download করা হয়েছিল তা এই নতুন Folder wordpress এ Extract করুন।

৩য় ধাপ:

যেকোন browser এর address বারে  localhost/wordpress লিখে ক্লিক করুন। এখান থেকে  wordpress folder টি open করুন
তারপর create configuration file এ ক্লিক করুন।
তারপর Let's go এ ক্লিক করুন।

এবার Database name এ  wordpress (যা আগে তৈরি করা হয়েছে) , user name এ root এবং  password এ খালি database host এ  localhost এবং table prefix এ যেমন আছে তা রেখে submit এ ক্লিক করুন।
তারপর run the install এ ক্লিক করুন।
এরপর  site title , user name , password , email ইত্যাদি fillup করে install wordpress এ ক্লিক করুন।
 এরপর Login ক্লিক করুন।
এবার user name ও password ‍দিয়ে login করুন। ব্যাস wordpress এর dashboard চলে আসবে। 
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস নিয়ে সাধারণ আলোচনা

ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস নিয়ে সাধারণ আলোচনা


আজ আমি নতুন একটি বিষয় নিয়ে চেইন টিউন শুরু করতে যাচ্ছি । আমার এবারের চেইন টিউন ওয়ার্ডপ্রেস নিয়ে । এই চেইনটি মূলত নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য এবং যারা ওয়ার্ডপ্রেস শুরু করতে চান তাঁদের জন্য । আমাকে ইতোমধ্যে অনেকেই ম্যাসেজ দিয়ে বলেছেন যে, কিভাবে তাঁরা একটি ওয়েবসাইট তৈরি করবে, এইচটিএমএল (HTML) এবং সিএসএস (CSS) না শিখে তাঁরা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না কি না ইত্যাদি । আর ওয়ার্ডপ্রেস ধারাবাহিক নিয়ে টিউটোরিয়াল লেখার জন্যও বলেছেন । আবার অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ব্লগিং করবেন তা জানতে চেয়েছেন । যাইহোক, সকলের কথা মাথায় রেখে আজ থেকে শুরু করে দিলাম ওয়ার্ডপ্রেস এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল । আর আজ ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এর প্রথম পর্ব । আশা করি ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক টিউটোরিয়ালটি নিয়মিত লিখবো – ইনশাল্লাহ্‌ ।
প্রথমেই আমরা জেনে নিবো ওয়ার্ডপ্রেস কি?
ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিএমএস (CMS) অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এটি একটি ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস অত্যন্ত শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ম্যাট মুলেনওয়েগ ২৭ শে মে, ২০০৩ সালে প্রাথমিক ভাবে ওয়ার্ডপ্রেস প্রকাশ করেন । ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণ (4.1.1) ১৮ ফেব্রুয়ারী ২০১৫ সালে রিলিজ হয় ।
ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব । যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাই আপনি স্বাধীনভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন । ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে আপনাকে কোন প্রকার টাকা পরিশোধ করতে হবে । আপনি শুধু ডোমেইন এবং হোস্টিং এর টাকা পরিশোধ করবেন । এই শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা আপনি প্রায় সকল ধরনের ওয়েব সাইট বানাতে পারেন । কেননা, ওয়ার্ডপ্রেস এ রয়েছে বিনামূল্যে অসংখ্য থিম (Theme) এবং প্লাগিন (Plugin) । আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এর জন্য থিম কিনে ব্যবহার করতে পারেন । এমনকি, আপনি নিজেও ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন বানাতে পারেন । এক্ষেত্রে, আপানাকে অ্যাডভান্স লেভেল এ যেতে হবে । তবে, আমার ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ কিভাবে এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস থিম (HTML to WordPress) এ কনভার্ট করা যায় তা আলোচনা করবো । আপনি জেনে অবাক হবেন যে, ওয়ার্ডপ্রেস এ ৩৭,১৪৯ এর বেশি প্লাগিন রয়েছে । এসব প্লাগিন ইতোমধ্যে ৮৯৪,১৬৩,৯৯০ এর বেশি ডাউনলোড করা হয়েছে । আর প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস প্লাগিন এর সংখ্যা বেড়েই চলছে । একইসাথে, বাড়ছে এসব প্লাগিন ডাউনলোডের সংখ্যা । যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাই, আপনি সহজেই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । এমনকি আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরিকৃত ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণ (4.1.1) এ ওয়ার্ডপ্রেস এর বেশকিছু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে । আমার সমস্ত চেইন টিউনটি মূলত ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণের আলোকে লেখা হবে ।
ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । আগে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগিং করার জন্যই ব্যবহার করা হতো । কিন্তু, বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে । আমাদের প্রিয় টেকটিউনস ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি ।

টিউটোরিয়াল এর বিষয়বস্ত

আমি ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রতিটি বিষয় অত্যন্ত সহজভাবে লেখার করার চেষ্টা করবো । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রথমে ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রাথমিক ধারনা দিবো । এরপর, কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন তা আলোচনা করবো । তবে, আমি সামান্য অ্যাডভান্স লেভেল এ যাবো । তাই, কিভাবে এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট করবেন তা আলোচনা করবো । তাই, আমি আমার ওয়ার্ডপ্রেস ধারবাহিক চেইন টিউনকে দুইটি ধাপে ভাগ করবো;

ধাপ-০১: প্রথম ধাপে আমি ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়বস্ত আলোচনা করবো । এ ধাপে একজন লোক কোন রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়া-ই ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং তা নিয়ন্ত্রন করতে পারবেন । প্রথম ধাপে ৭-৮ টি টিউন এর মাধ্যমে সম্পূর্ণ করবো 

ধাপ-০২: দ্বিতীয় ধাপে আমি আলোচনা করবো কিভাবে একটি এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস এ রূপান্তর করা যায় । এ ধাপে অবশ্যই আপনাকে এইচটিএমএল এবং সিএসএস এর উপর মুটামুটি দক্ষ হতে হবে । যদি এইচটিএমএল এবং সিএসএস না জানেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে, আমি আজ থেকে টেকটিউনস এ শুরু হতে যাচ্ছে স্ট্যাটিক ওয়েব ডিজাইনের উপর চেইন টিউন । আশা করি, উক্ত চেইন টিউন থেকে এইচটিএমএল এবং সিএসএস শিখতে পারবেন ।

আজকের টিউটোরিয়াল এ আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে মুটামুটি ধারনা হয়েছে এবং ওয়ার্ডপ্রেস ধারাবাহিক চেইন টিউন এর বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পেরেছেন । যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন । আর টিউটোরিয়ালটি যদি আপনাদের ভাল লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি । আগামী পর্বে আমরা আলোচনা করবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন?
ওয়েব টেম্পলেট ডিজাইন সফটওয়্যার -ATISTEER

ওয়েব টেম্পলেট ডিজাইন সফটওয়্যার -ATISTEER

আজ অনেক দিন পর টিউন করতে বসলাম।আজকে যে বিষয় নিয়ে টিউন করব তা web টেম্পলেট সম্পর্কিত।টিউনার প্রায় সবারই web সাইট  আছে।
কিন্তু web সাইট এ যে টেম্পলেট আছে তা ইউনিক না।কারো হয়তো ইউনিক আছে।তবে মাক্সিমামেরই তা বিভিন্ন সাইট থেকে ফ্রী নেয়া।
আজকে টেম্পলেট তৈরি করার যে সফটওয়্যার কথা বলবো তা হ্ল ATISTEER । এ softwareটির গ্রাফিক্যাল ইন্টারফেস যেমন সুন্দর ব্যবহারে ও তেমনি
ইউজার ফ্রেন্ডলি। ATISTEER দিয়ে আপনি ব্লগার,ওয়ার্ডপ্রেস,জুমলার টেম্পলেট  তৈরি করতে পারবেন খুব সহজেই।

সফটওয়্যারটির ডেমো দেখতে হলে http://www.artisteer.com/?p=demo

ডাউনলোড করতে    http://www.artisteer.com/?p=downloads

ক্রাক ডাউনলোড করুন   http://www.ziddu.com/download/7364635/Artisteer2.3.0.21098_UnREal.rar.html
PHP – ইমেইল পাঠানোর স্ক্রিপ্ট

PHP – ইমেইল পাঠানোর স্ক্রিপ্ট

এখানে আমরা কিভাবে পিএইচপি ব্যাবহার করে ইমেইল পাঠাতে পারি তার একটা উদাহরণ দিলাম -
Php কোড

<?php
 
$email = $_POST["email"];
$name = $_POST["name"];
$subject = $_POST["subject"];
$msg = $_POST["msg"];
 
if ( !empty($email) && !empty($name) && !empty($subject) && !empty($msg) )
{
$ToEmail = $email ;
$ToSubject = $subject ;
$EmailBody = $msg ;
 
$Message = $EmailBody;
$headers .= "Content-type: text; charset=iso-8859-1\r\n";
$headers .= "From:"."$name"."\r\n";
 
mail($ToEmail,$ToSubject,$Message, $headers);
 
echo '<h2><font color="#339900">E-mail Sent Successfully</font></h2>' ;
}
else
{
echo '<h2><font color="#FF0000">Please Fill Out Required Field</font></h2>' ;
}
 
?>

HTML কোড

 
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=iso-8859-1" />
<title>Mail Me</title>
</head>
 
<body>
<form method="post" action="mail_me.php">
<input type="text" name="name" />
 
// যে পাঠাবে তার নাম
 
<br />
<input type="text" name="email" />
 
// যাকে পাঠাবেন তার ইমেইল
 
<br />
<input type="text" name="subject" />
 
// ইমেইলের বিষয়
 
<br />
<textarea name="msg"></textarea>
 
// ম্যাসেজ
 
<br />
<input type="submit" value="Send" />
</form>
</body>
</html>

 কোডগুলো একসাথে mail_me.php নামে save করুন।
আপনার কম্পিউটারের প্রসেসরের নামপরিবর্তন করে ফেলুন

আপনার কম্পিউটারের প্রসেসরের নামপরিবর্তন করে ফেলুন

আপনার কম্পিউটারের প্রসেসরের নামপরিবর্তন করে ফেলুন
ধরুন আপনার প্রসেসর হচ্ছে পেন্টিয়াম ৪
আপনি চাইলে আপনার কম্পিউটারে পেন্টিয়াম
৪ জায়গায় core i7 শো করাতে পারবেন আর

এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হবে
START>RUN>TYPE REGEDIT>HKEY_
LOCAL_ MACHINE>HARDWARE>DISCRIPTION>SYSTEM>CENTRAL
PROCESSOR> এখন ডান দিকে দেখুন
PROCESSOR NAMESTRING
লেখা এখানে ক্লিক করুন এখন আপনার নিজের
মত নাম দিন পেন্টিয়াম ৪ কে কোর আই৭
বা আপনার পছন্দের নাম টি দিয়ে ওকে করুন। ব্যাস কাজ শেষ এবার My Computer রাইট
বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে দেখুন
আপনি যেই নামটি দেখেছেন তা শো করছে।