জুমলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুমলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুমলা বেসিক [পর্ব-১৫] :: লোকাল হোস্ট থেকে জুমলা সাইট কি করে সার্ভার এ ট্রান্সফার বা ইন্সটল করবেন

জুমলা বেসিক [পর্ব-১৫] :: লোকাল হোস্ট থেকে জুমলা সাইট কি করে সার্ভার এ ট্রান্সফার বা ইন্সটল করবেন

সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের পোস্ট লেখা সুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে জুমলা বেসিক নিয়ে জেসব আলোচনা করেছি আশা করি কেউ যদি এগুলো ঠিক মতো ফলো করে তাদের জুমলা নিয়ে ভাবতে হবে না। তাই যারা জুমলা বিষয়ে আগ্রহী তারা এই পোস্ট গুলো পড়ে নিবেন। এতদিন দেখিয়েছি লোকাল হোস্ট এ কি করে জুমলা চালাতে হয়। কিন্তু আপনি লোকাল হোস্ট এ সুধু চর্চা করতে পারবেন কিন্তু একটা সাইট এর মূল উদ্দেশ্য হল তা সবার সামনে তুলে ধরা আর এই কাজটি করতে সাইট কে সার্ভার এ ইন্সটল করতেই হবে। এ জন্যই আজকে কি করে একটি সাইট লোকাল হোস্ট থেকে লাইভ করবেন সেটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ্‌।
প্রথমে লোকাল হোস্ট থেকে সাইট এর ব্যাকআপ নিতে হবে এরপর সেটি সার্ভার এ আপলোড করতে হবে।
প্রথমে আসি কি করে সাইট এর ব্যাকআপ নিবেন।
এর জন্য আপনার সাইট এর ফাইল গুলো যেখানে আছে মানে হল Xampp এর htdocs এ যেখানে আপনার সাইট এর সকল ফাইল আছে। এখনে আমি joomla নামে ফোল্ডার এর ভিতর আমি আমার সাইট এর সকল ফাইল রেখেছিলাম তাই ওখানেই প্রবেশ করলাম। এরপর সব ফাইল সিলেক্ট করে zip করুন। আমার পিসিতে winrar ইন্সটল কড়া আছে বলে আমি এটা দিয়ে zip করলাম। আপনি যেটি দিয়ে পারেন সেটি দিয়ে জিপ করতে পারেন। আমি এই জিপ ফাইল এর নাম দিলাম joomla। আমাদের এই জিপ ফাইল সার্ভার এ আপলোড করতে হবে কারন এখানেই আমাদের সাইট এর সকল ফাইল আছে।
এখন আমাদের ডাটাবেস এর ব্যাকআপ নিতে হবে এবং এটিও সার্ভার এ আপলোড করে মূল সাইট এর সাথে কানেক্ত করতে হবে।
কি করে লোকাল হোস্ট থেকে ডাটাবেস এর ব্যাকআপ নিবেন তা এখন দেখাচ্ছি।
প্রথমে xampp চালু করেন।
এরপর http://localhost/phpmyadmin লিঙ্ক এ প্রবেশ করুন। এখানে দেখুন আপনার সাইট এর ডাটাবেস ফাইল কোনটি মানে হল জুমলা ইন্সটল দেয়ার সময় কোন ডাটাবেস ফাইল অ্যাড করেছিলেন। বাম দিক থেকে ঐ ফাইল এর উপর ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন বাম পাশে ডাটাবেস ফাইল গুলো শো করবে এবং এখানে থেকে ছবির দেখানো মতো Export এ ক্লিক করুন।
এখন নিছের ছবির মতো Go বাটন এ ক্লিক করুন।
যাহোক লোকাল হোস্ট থেকে আপনার সাইট এর ব্যাকআপ নেয়া শেষ। এখন কাজ হল এগুলো আপলোড করা।
এখন আপনার সি-প্যানেল এ লগিন করুন। প্রথমে ফাইল ম্যানেজার এ গিয়ে এই ফাইল মানে হল জিপ ফাইল টি আপলোড করুন। এরপর দেখুন উপরে Extract নামে একটা বাটন আছে। ফাইল সিলেক্ট করে এই বাটন এ ক্লিক করুন। যখন Extract হবে তারপর মেনু থেকে Reload এ ক্লিক করুন।
এখন কাজ হল ডাটাবেস নেম, ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করা। কি করে এগুলো তৈরি করতে হয় আমি এই বিষয় জাবনা। আমি এই বিষয় এ একটা পোস্ট এ বিস্তারিত লিখেছি এখানে থেকে দেখে নিন।
ডাটাবেস নেম, ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করার পর এগুলো নোটপ্যাড এ সেভ করে রাখুন কারন এগুলোর দরকার আছে।
এরপর যেটা করতে হবে সেটা হল ডাটাবেস ফাইল আপলোড করতে হবে। এ বিষয়ে ও আমি বিস্তারিত পোস্ট করেছি এখান দেখে নিন কি করে ডাটাবেস ইলে আপলোড বা রি-স্টর করবেন।
এখন কাজ হল এই ডাটাবেস সাইট এর সাথে কানেক্ত করা।
এখন আপনি ফাইল ম্যানেজার এ গিয়ে configuration.php ফাইল এডিট মুডে ওপেন করুন।
এখন নিছে ছবির দাগ দেয়া জায়গায় আপনার তৈরি করা ডাটাবেস নেম, ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। মনে রাখবেন যেন কোন স্পেস না পড়ে। এখানে দেখুন ইউজার নেম 'root' আছে এখানে সুধু root বাদ দিয়ে আপনার তৈরি করা ইউজার নেম দিন। পাসওয়ার্ড এর জায়গা ফাকা আছে এখানে 'এখানে পাসওয়ার্ড দিন' এভাবে ডাটাবেস নেম ও দিন।
এরপর একেবারে নিছে আসুন। এখন নিছের ছবির দিকে দেখুন। এখানে এডিট করতে হবে।
public $log_path = 'ইউজারনেম/public_html/logs';
public $log_path = 'ইউজারনেম/public_html/tmp';
এখানে ইউজার নেম এর জায়গায় আপনার সি-প্যানেল এর ইউজার নেম দিন। সবশেষে সেভ করুন।
আশা করি সবাই বুঝে গেছেন। না বুঝলে কমেন্ট করুন।
জুমলা বেসিক [পর্ব-১৪] :: কি করে সাইট এর favicon পরিবর্তন করবেন

জুমলা বেসিক [পর্ব-১৪] :: কি করে সাইট এর favicon পরিবর্তন করবেন

সবাইকে আমার সালাম এবং অন্যদের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও অনেক ভাল আছি আপনাদের দোয়ায়। আজকে দেখাবো কি করে আপনি আপনার জুমলা সাইট এর favicon পরিবর্তন করবেন। ব্রান্ডিং এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটি পরিবর্তন না করেন তাহলে যেকোনো কেউ আপনার সাইট এ ঢুকলে বুঝতে পারবে যে এটি জুমলা দিয়ে তৈরি তাছারা এটি হ্যাকার দের জন্য হবে খুব উপকারী। কোন খাটুনি ছাড়াই বুঝতে পারবে এটি কোন সি এম এস দিয়ে তৈরি যদিও তাদের কাছে এটা বের করা তেমন কষ্টের কিছু না। যাহোক কাজের কথায় আসি। এটি পরিবর্তন করতে হলে আপনাকে আগে একটা icon ফরম্যাট এর ইমেজ তৈরি করে নিতে হবে এবং মনে রাখবেন এর সাইজ যেন ১৬*১৬ হয়। icon এ কনভার্ট করতে অনেক সফটওয়্যার আছে তবে না থাকলে ইন্টারনেট এ সার্চ করুন অনেক অনলাইন কনভার্ট এর সাইট পেয়ে যাবেন। ওইখানে গিয়ে আপনার ইমেজ কনভার্ট করুন আর নাম দিন favicon। এখন কোথায় গিয়ে পরিবর্তন করবেন আপনার সাইট এর favicon। নিছের ছবির দিকে খেয়াল করুন।
আপনার এই favicon কপি করে আপনার সাইট যেখানে আছে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে। কোথায় কপি করবেন ছবিতে দেখান পথে জান। এখানে ১ নাম্বার এ joomla আছে এখনে আপনি আপনার সাইট এর ফাইল এর যে নাম দিয়েছেন ওইটা হবে আর দুই এ আপনি যে টেমপ্লেট ব্যবহার করতেছেন তাই হবে আমি এখানে beez3 ব্যবহার করতেছি তাই এখানে এটি সিলেক্ট করেছি। এখানে দেখেন favicon নামে একটা ইমেজ আছে ওইটা ডিলিট করে আপনার favicon পেস্ট করে দিন। বাস কাজ ওকে।পরিবর্তন না হলে আপনার ব্রাউজার আর cache clear করুন দেখবেন শো করবে।
জুমলা বেসিক [পর্ব-১৩] :: কি করে Session Lifetime বা Force to logout টাইম সেট করবেন

জুমলা বেসিক [পর্ব-১৩] :: কি করে Session Lifetime বা Force to logout টাইম সেট করবেন

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা সুরু করছি। আজকে ছোট একটা জিনিস নিয়ে কথা বলবো। তবে অনেক কাজের। নাম দেখে হয়তো বুঝতে পেরেছেন কি নিয়ে আলোচনা করবো। আমরা যখন এডমিন প্যানেল এ লগিন করি তখন দেখবেন কিছু সময় পর পর অটো লগ আউট হচ্ছে আপনার অ্যাকাউন্ট। এর কারন হল Session Lifetime মাত্র ১৫ মিনিট দেয়া থাকে তাই ১৫ মিনিট পর পর আপনার অ্যাকাউন্ট অটো লগ আউট হয়ে যায়। মনে করেন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন হটাত করে অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেলেন তখন কেমন লাগবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চাইলে এই Session Lifetime বাড়িয়ে দিতে পারেন। তবে বেশি বাড়িয়ে দেয়ার দরকার নাই কারন আতে আপনার সাইট এর সেকুরিটির প্রবলেম হতে পারে তাই আপনার সুবিধা মতো সময় ঠিক করে দিন। এখন কথা হল কি করে সময় ঠিক করে দিবেন। কি করে সময় বাড়িয়ে দিবেন তাই আলোচনা করবো আজকে।
যাহোক আপনার এডমিন প্যানেল এ প্রথমে লগিন করুন।
এরপর System > Global Configuration এ জান।
এখন নিছের ছবির মতো System এ ক্লিক করুন
এবং একে বারে শেষে দেখুন Session Lifetime নামে একটা অপশন আছে অইখান থেকে আপনি Session Lifetime এর সময় ঠিক করে দিন।না বুঝলে নিছের ছবিতে দেখন।
শেষে Save & Close এ ক্লিক করে বের হয়ে আসুন।
জুমলা বেসিক [পর্ব-১২] :: Wrapper এর কাজ কি?

জুমলা বেসিক [পর্ব-১২] :: Wrapper এর কাজ কি?

সকল কে আমার শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটা Module এর কাজ নিয়ে আলোচনা করবো। আপনারা অনেকে হয়তো Wrapper এর নাম শুনেছেন। যদি শুনে থাকেন তাহলে ভাল তবে না শুনলেও সমস্যা নেই। আজকে দেখব এই Wrapper কি কাজ। Wrapper মুলত একধরনের iFrame। আপনি যদি আপনার সাইট এ অন্য কোন ওয়েবসাইট বা ওয়েবসাইট এর কোন অংশ দেখাতে চান তাহলে এটি ব্যবহার করতে পারবেন। Wrapper একটা iFrame এর মাদ্ধমে আপনার প্রদত্ত লিঙ্ক এর সাইট একটা উইন্ডো তে দেখাবে যেখানে আপনি দেখাতে চান। আপনি এটি মেনু দিয়েও শো করাতে পারেন। মেনুতে কি করে Wrapper অ্যাড করবেন তা জানতে আগের টিউন দেখুন। মেনুতে আইটেম অ্যাড কি করে করতে হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখনে। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন।
এরপর Extensions > Module Manager এ জান।
এখানে প্রথম New এ ক্লিক করুন।
এরপর একেবারে শেষে দেখুন Wrapper নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করুন।
এখন যে উইন্ডো ওপেন হবে ঐ খানে Title এর জায়গায় আপনার ইচ্ছামতো একটা নাম দিন। URL এর জায়গায় আপনি যে সাইট বা লিঙ্ক শো করাতে চান তার অ্যাড্রেস দিন। বাকি কাজ আগের মতো করুন। শেষে Save &close বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন। এবার সাইট গিয়ে দেখুন যে পজিশন এ আপনি এই Wrapper অ্যাড করেছেন।
জুমলা বেসিক [পর্ব-১১] :: কি করে কোন আর্টিকেল এর মাঝে কোন Module শো করাবেন

জুমলা বেসিক [পর্ব-১১] :: কি করে কোন আর্টিকেল এর মাঝে কোন Module শো করাবেন

বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভাল আছো। আমিও ভাল আছি। আবারও লিখতে বসলাম।
অনেক সময় আমাদের আর্টিকেল এর মধ্যে Module শো করানো লাগতে পারে। মানে হল আমরা তো সুধু জানি Module কি করে পজিশন এ শো করাতে হয় কিন্তু আজ শেখাবো কি করে কোন Module কোন আর্টিকেল এর মাঝে কল করতে হয়।
প্রথমে আমদের একটা Module নিতে হবে। মনে করি আমরা Custom HTML module আর্টিকেল এর মাঝে শো করাবো। কি করে Custom HTML module নিতে হয় আগের টিউন এ আলোচনা করেছি। না দেখলে এখান থেকে দেখে নিন। এখন Custom HTML module ওপেন করার পর যেটা করতে হবে সেটা হল।
প্রথমে আপনার ইচ্ছা মতো কিছু লিখুন বা HTML code অ্যাড করুন যেখানে অ্যাড করতে হয়। এরপর যেখানে পজিশন দিতে হয় ওখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পজিশন এর নাম দিন এবং এন্টার প্রেস করুন। যেমনটি ছবিতে দেখন হয়েছে।মনে করেন পজিশন এর নাম দিলাম new.
এখন সেভ করে বের হয়ে আসুন।
এরপর যে আর্টিকেল এ শো করাতে চান সেটির মধ্যে প্রবেশ করুন। আর্টিকেল বিষয় এ জানতে আগের টিউন দেখুন।
এখন যেখানে পজিশন লোড করতে চান সেখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখুন
{loadposition new} মানে হল loadposition লেখার পর আপনি যে পজিশন এর নাম দিবেন সেটি লিখুন।
নিছের ছবিটি দেখুন আশা করি বুঝবেন।
তাহলে এখন দেখি ওয়েবসাইট এটি শো করতেছে কি না।

আজকের মতো এখানেই। ভাল থাকবেন সবাই।কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।
জুমলা বেসিক [পর্ব-১০] :: কি করে টেমপ্লেট পজিশন দেখবেন

জুমলা বেসিক [পর্ব-১০] :: কি করে টেমপ্লেট পজিশন দেখবেন

সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাসা জনিয়ে আজকের টিউন লেখা সুরু করতেছি। আশা করি সবাই ভাল ও অ্যানিটেক এর সাথে আছেন। যাহোক কাজের কথায় আসি। আমরা জানি যে জুমলা সাইট এ টেমপ্লেট ব্যবহার করা হয় এবং বিভিন্ন টেমপ্লেট এ বিভিন্ন ধরনের পজিশন থাকে। কোন টেমপ্লেট এ বেশি আর কোন টেমপ্লেট এ কম। আমরা যখন কোন Module শো করাতে জাই তখন আমাদের এসব পজিশন এর যেকনো একটিতে শো করাতে হয়। কিন্তু আমরা যদি না জানি যে এসব পজিশন এর অবস্থান কোথায় বা আমরা যে জায়গায় একটি Module শো করাতে চাচ্ছি সে জায়গায় আদৌ কোন পজশন আছে কি না বা থাকলেও তার নাম কি। তাই আজকে দেখাব কি করে আপনি আপনার জুমলা সাইট এর পজিশন দেখবেন।
তাহলে কাজ সুরু করা যাক। প্রথমে যথারীতি আপনার এডমিন প্যানেল এ লগিন করে ফেলুন। এখন
Extensions > Template manager এ জান।
এখন উপরের ছবির দিকে খেয়াল করুন। একেবারে উপরে দান দিকে দেখুন Option নামে একটা বাটন আছে অইখানে ক্লিক করুন।
এখন দেখুন নিছের ছবির মতো একটা পেজ ওপেন হবে।
এখানে দেখেন Preview Module Positions নামে একটা অপশন আছে ওইটা ছবির মতো Enable করে দিন। এটা যদি আপনি Enable করে না দেন তাহলে আপনি সাইট এর পজিশন দেখতে পারবেন না। যখন দেখা সেশ হবে তখন আবার এটি বন্ধ করে দিবেন জাতে কেউ আপনার সাইট এর পজশন দেখতে না পারে।
এখান থেকে আপনি আরও কিছু কাজ করতে পারেন যেমন Upload size কতো হবে তারপর নিছে দেখুন আরও কিছু অপশন আছে আপনি এখানে যে যে ফরম্যাট দিবে ন আপনার সাইট এ আপনি বা অন্য যেকন ইউজার ঐ ফরম্যাট ছাড়া অন্য ফরম্যাট এর ফাইল Upload করতে পারবে না।
যাহোক এখন চলুন দেখি কি করে আপনার সাইট এর পজশন দেখা যায়।
প্রথমে আপনার সাইট এ যান।
মনে করেন আপনার সাইট এর লিঙ্ক http://localhost/joomla/ যেহেতু আমরা লোকাল হোস্ট এ কাজ করতেছি তাই আপনার সাইট লিঙ্ক এরকমই হওয়া উচিৎ মানে।
এখন যেটা করতে হবে এই লিঙ্ক এর শেষে ?tp=1 এইটা জগ করতে হবে তারমানে হল আপনার লিঙ্ক হবে
http://localhost/joomla/?tp=1 এরকম।
এখন এন্টার প্রেস করুন দেখবেন আপনার সাইট এর কোথায় কোন পজশন আছে এবং সেই সাথে সেই পজিশন এর নাম কি তাও দেয়া আছে।


জুমলা বেসিক [পর্ব-০৯] :: আজকে আলচনা করবো কি করে Module এ HTML code অ্যাড করবেন

জুমলা বেসিক [পর্ব-০৯] :: আজকে আলচনা করবো কি করে Module এ HTML code অ্যাড করবেন

বন্ধুরা কেমন আছো সবাই, আশা করি সবাই ভাল আছো। আমিও ভাল আছি। আবার লিখতে বসলাম। আজকে তেমন কিছু আলোচনা করবো না। আজকে দেখাব কি করে কোন HTML কোড Module মাদ্ধমে ওয়েবসাইট এ শো করাবেন। কাজ খুব সহজ। প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন।
এরপর Extensions > Module Manager এ জান।
এখানে প্রথম New এ ক্লিক করুন।
এরপর নিছের ছবির মত Custom HTML এ ক্লিক করুন।

এখন দেখবেন নিছের ছবির মতো উইন্ডো ওপেন হবে। এখনে গোল দাগ দেয়া জায়গায় আপনার কাঙ্খিত HTML কোড পেস্ট করুন।

বাকি সব সেটিং আমি আগের টিউন এ দেখিয়াছি। আশা করি বুঝতে পেরেছেন।
জুমলা বেসিক [পর্ব-০৮] :: আজকের বিষয় Module পরিচিতি

জুমলা বেসিক [পর্ব-০৮] :: আজকের বিষয় Module পরিচিতি

সকলকে শুভেচ্ছা ও ভালবাসা জানিএ আজকের টিউন লেখা সুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। জুমলা বেসিক এর ধারাবাহিকতায় আজকে আলচনা করব একটা ইম্পরট্যান্ট বিষয় নিয়ে আর সেটা হল Module নিয়ে।
যাহোক কাজের কথায় আসি। আসলে আমরা জুমলা সাইট যদি কোন জিনিস দেখাতে চাই বা শো করাতে চাই তাহলে আমাদের অবশ্যই Module এর সাহায্য নিতে হবে। তাই Module অনেক ইম্পরট্যান্ট একটা জিনিস।
প্রথমে আপনার সাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন। এরপর Extensions > Module Manager এ জান। এখান থেকেই আপনাকে কোন জিনিস ওয়েবসাইট এ দেখাতে হবে। যেমন মনে করেন আপনি মেনু শো করাবেন। এর জন্য আপনার দরকার একটা মেনু এবং এরপর দরকার কোন পজিশন এ শো করাবেন। কারন জুমলা টেম্পলেট অনেক পজিশন দেয়া থাকে। আপনি যদি কোন কিছু শো করাতে চান তাহলে ওইসব পজিশন এর যেকোনো একটিকে সিলেক্ট করে অইখানে আপনার কাঙ্খিত জিনিস শো করাতে পারবেন।
প্রথমে New এ ক্লিক করুন।
দেখবেন উপরের ছবির মত অনেক অপশন শো করতেছে। এখান থেকে আপনাকে পছন্দ করতে হবে আপনি কি শো করাতে চান। এখানে যেগুলো Module আছে অইগুল ডিফল্ট ভাবে দেয়া থাকে। আপনার দরকার মত আপনি যেকোনো Module ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। মনে করেন আমি লগিন ফর্ম শো করাব তাই আমি ছবির মত লগিন এর উপর ক্লিক করলাম।
প্রথমে আপনি Module একটা নাম দিন Title এর জায়গায়। এরপর নিছে অনেক অপশন আছে আপনার ইচ্ছা মত সেট করুন। এগুলো Module ভেদে ভিন্ন হয়। এরপর Menu assignment এ ক্লিক করুন। আপনি আপনার এই Module কোন কোন পেজ এ শো করাতে চান সেটি ঠিক করে দিন। Module permission এ ক্লিক করে আপনি আপনার এই Module সবাইকে দেখাতে চান না সুধু মাত্র Registered user দের দেখাতে চান সেটা ঠিক করে দিন। এরপর আবার Module এ ক্লিক করুন এবং নিছের ছবির দিকে খেয়াল করুন।


নিছে সবকিছুর কাজ এর বর্ণনা দিলাম

Show title : এর কাজ হল আপনি যে নাম দিএছেন এটি কি শো করাবেন কিনা।
Position : এখানে আপনি যেকোনো একটা পজিশন অ্যাড করুন যেখানে আপনি আপনার এই Module শো করাতে চান।
Status : আপনি কি এটা পাবলিশ বা আনপাবলিশ করতে চান এখান থেকে ঠিক করে দিন।
Access : কাকে কাকে শো করাতে চান সেটা ঠিক করুন এখান থেকে যদি এটা আগেই আলচনা করেছি।
Ordering : আপনার সাইট তো আরও অনেক Module আছে। আপনি এই Module কোন টার পর দেখাতে চান সেটি ঠিক করুন এখান থেকে।
সবশেষে Save & close বাটন এ ক্লিক করে বের হয়ে আসুন।
এরপরের টিউন এ কি করে কাস্টম কোড অ্যাড করবেন সেটা আলচনা করবো। সবাই ভাল থাকবেন।
জুমলা বেসিক [পর্ব-০৭] :: আজকের বিষয় টেমপ্লেট পরিচিতি এবং সেটিংস্‌

জুমলা বেসিক [পর্ব-০৭] :: আজকের বিষয় টেমপ্লেট পরিচিতি এবং সেটিংস্‌

কেমন আছ বন্ধুরা সবাই, আশা করি ভাল আছ। আজকে আবার হাজির হলাম জুমলা বেসিক নিয়ে। আজকে আলচনা করব টেমপ্লেট নিয়ে। এটার কাজ কি এবং কি করে সেটিংস্‌ করতে হয়। আর আগের টিউন এ দেখিএছিলাম কি করে টেমপ্লেট ইন্সটল করতে হয়। তাই কেউ যদি মিস করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে নিবেন।
যাহোক টেমপ্লেট হল আপনার সাইট এর অউটলুক। ওয়ার্ডপ্রেস এ একে বলা হয় থিম আর জুমলায় বলা হয় টেমপ্লেট। জুমলায় ডিফল্ট ভাবে কয়টা টেমপ্লেট দেয়া থাকে। আজকে অইগুলা নিয়ে আলচনা করব ইনসাআল্লাহ্‌।
প্রথমে Extensions > Template Manager এখানে জান।
এখন নিছের ছবির দিকে খেয়াল করুন।
এখানে ৪ টা টেমপ্লেট আছে। একটা হল সাইট এর জন্য আর একটা হল এডমিন প্যানেল এর জন্য। এখানে Beez3 সাইট এর জন্য এবং isis এডমিন প্যানেল এর জন্য ডিফল্ট করা আছে। আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে টেমপ্লেট এর বাম এ তিক দিএ উপরে বাম দিকে Default বাটন এ ক্লিক করুন অথবা একেবারে দান দিকে তারকা দেয়া জায়গায় ক্লিক করলে অই টেমপ্লেট ডিফল্ট হয়ে যাবে।
এখন বাম দিকে দেখেন Styles & Template নামে দুটি অপশন আছে। প্রথম টা তো ওপেন করাই আছে আর দ্বিতীয়টা ক্লিক করলে স্ক্রীন শট সহ টেমপ্লেট দেখাবে।
এবার কাজ হল টেমপ্লেট এডিট করা। যে টেমপ্লেট এডিট করতে চান তার উপর মাউস রেখে ক্লিক করুন দেখবেন নিছের ছবির মত দেখতে পারবেন।
মনে করেন Beez3 টেমপ্লেট টি এডিট করবেন তাই এর উপর মাউস রেখে কক্লিক করুন।

এখন দাগ দেয়া জায়গায় আপনার ওয়েবসাইট এর সম্পর্কে জা জা আছে তা দিন এবং ছবির নিছে আরও কিছু অপশন আছে ওইগুলাও পুরন করুন। সবশেষে Save বাটন এ ক্লিক করুন।
জুমলা বেসিক [পর্ব-০৬] :: জুমলা সাইট কি করে এক্সটেনশন ইন্সটল এবং আনইন্সটল করবেন

জুমলা বেসিক [পর্ব-০৬] :: জুমলা সাইট কি করে এক্সটেনশন ইন্সটল এবং আনইন্সটল করবেন

সকল কে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কি করে আপনার জুমলা সাইট এ এক্সটেনশন ইন্সটল বা আনইন্সটল মানে হল Component, module, plugin বা Template ইন্সটল বা আনইন্সটল করতে হয়। প্রথমে দেখাবো কি করে ইন্সটল করতে হয়। যাহোক প্রথমে আপনার ওয়েবসাইট এর এডমিন প্যানেল এ লগিন করুন। এরপর নিছের ছবির মতো Extensions > Extension manager এ যান।
এখন নিছের ছবির দিকে খেয়াল করুন। দেখুন নাম্বার দেয়া আছে।
যদি Extension আপনার পিসিতে থাকে তাহলে ১ নাম্বার এ ক্লিক করে Choose file এ গিয়ে ফাইল শো করে দিয়ে Upload & install এ ক্লিক করুন।
যদি Extension আপনার হোস্টিং এ আপলোড করেন তাহলে ২ নাম্বার এ ক্লিক করে সেই ফাইল এর লিঙ্ক দিন এবং Install এ ক্লিক করুন।
যদি Extension এর লিঙ্ক থাকে তাহলে ৩ নাম্বার এ ক্লিক করে লিঙ্ক দিন এবং Install ক্লিক করুন। এখন ইন্সটল করার পর কাজ হল Enable করা। এর জন্য বাম দিকের মেনু থেকে Manage এ ক্লিক করুন।



উপরের ছবির দিকে খেয়াল করুন।
এখন আপনি যে Extension এনাবেল করতে চান তার বাম পাশে টিক দিয়ে enable এ ক্লিক করুন। যদি কোন Extension disable করতে চান তাহলে বাম পাশে টিক দিয়ে Disable এ ক্লিক করুন। এখন যদি কোন Extension আনইন্সটল করতে চান তাহলে বাম পাশে টিক দিয়ে Uninstall এ ক্লিক করুন। install করার পর যদি এটি কম্পোনেন্ট হয় তাহলে Components মেনুতে ক্লিক করলে ওখানে দেখতে পারবেন। যদি Module হয় তাহলে Extensions > Module manager ক্লিক করলে দেখতে পারবেন। যদি Plugin হয় তাহলে Extensions > Plugin manager ক্লিক করলে দেখতে পারবেন। যদি Template হয় তাহলে Extensions > Template manager ক্লিক করলে দেখতে পারবেন।