মোবাইলীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইলীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আপনাদের জন্য নিয়ে এলাম Symphony PC Suitce। মডেম না থাকলেও এন্ড্রইড ফোন দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যবহার করুন।

আপনাদের জন্য নিয়ে এলাম Symphony PC Suitce। মডেম না থাকলেও এন্ড্রইড ফোন দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যবহার করুন।

আস্সালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিম্ফনি পিসি সুইচ। যদিও এটা অনেকের কাছে আছে তারপরও অনেকে আছে এটা কোথাও খোজেই পায়না। পিসি সুইট সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। এটাতে অনেক কিছু করা যায়। কিন্তু মূলত এটা আমরা ব্যবহার করি কম্পিউটারে এন্ড্রইড কানেক্ট করে নেট ব্যবহার করার জন্য। অনেকের মডেম নেই বলে তারা পিসিতে নেট ব্যবহার করতে পারেন না। তাদের জন্য এই পিসি সুইচ।
Download
ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

ব্লক করুন অপ্রয়োজনীয় ইমেইল অ্যাড্রেস

আপনার হয়ত আপনদের ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করে থাকেন, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল পাঠাচ্ছে (যেমনঃ বিভিন্ন বিজ্ঞাপন, নোটিফিকেশান ইত্যাদি)। আবার হয়ত আপনাকে কেউ কোন একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যেটা খুব বিরক্তিকর। এখন আপনি কি করবেন? হ্যা আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই। কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ননা করা হল। আজ দেখাব শুধু মাত্র জিমেইলের জন্য।
ধাপ ১ঃ
প্রথমে আপনার একাউন্ট এ লগইন করুন।
তারপর উপরের ডান দিকের, Settings এ ক্লিক করুন।
ধাপ ২ঃ
Settings এ ক্লিক করলে একটি পেজ আসবে, সেখানে Filters এ ক্লিক করে Create a new filter এ ক্লিক করুন।
এবার নতুন একটি পেজ আসবে তাতে From এর স্থানে বিরক্তিকর ইমেইল অ্যাড্রেসটি দিন। (যেমনঃ joe@yahoo.com)
এবং Create filter with this search>> এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ
এবার Delete it এ টিক দিয়ে Create filter এ ক্লিক করুন।
সব ঠিক থাকলে নিচের পেজের মত আসবে।
আজকের টিউন এই পর্যন্তই।
ধামাকা জিপি বন্ধ সিম অফার । এখন জিপি বন্ধ সিমে পাচ্ছেন ৪ জিবি থ্রীজি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায়

ধামাকা জিপি বন্ধ সিম অফার । এখন জিপি বন্ধ সিমে পাচ্ছেন ৪ জিবি থ্রীজি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায়

 আস্সালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন ।আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জিবি বন্ধ সিম ইন্টারনেট অফার ।  কি অবাক হচ্ছেন ?  হ্যাঁ জিবি বন্ধ সিম ইন্টারনেট অফারটি সত্যি আপনি আপনার জিপি বন্ধ সিমে এই ইন্টারনেট  অফারটি উপভোগ করতে পারবেন। যেখানে আপনি আপনার জিপি বন্ধ সিমে ৪  জিবি  থ্রীজি  ইন্টারনেট মাত্র ৪৫  টাকায় । আপনার জিপি সিম টি যদি ৩ মাস বা তার বেশি সময় যাবত বন্ধ থাকে তবে আপনি জিপি সিমে এই ইন্টারনেট অফারটি আপনি উপভোগ করতে পারবেন ।

 চলুন দেখেনি ধামাকা জিপি বন্ধ সিম অফার  অ্যাক্টিভ কিভাবে করবেন


 ।


শর্ত সমূহ ঃ

১। আপনার জিপি সিম টি ৩ মাস বা তার বেশি সময় যাবত বন্ধ থাকতে হবে।
তবেই আপনি উক্ত জিপি বন্ধ সিম  অফার টি উপভোগ করতে পারবেন।

অফার টি সুবিধা সমূহ

১। এই পদ্ধতিতে আপনি আপনার বন্ধ জিপি সিমে  ৪ জিবি ইন্টারনেট মাত্র ৪৫ টাকায় নিতে পারবেন।

অ্যাক্টিভ পদ্বতি

১। আপনাকে ২ টি ধাপে এগুতে হবে।
১ম ধাপে আপনি পাবেন ১০.৩৫ টাকায়  ১জিবি (রেগুলার)+১জিবি (ফেসবুক)=২জিবি ডাটা।

২। এবং ২য় ধাপে আপনি মাত্র ৩৫ টাকায় পাবেন ২জিবি (রেগুলার) ডাটা।

কিভাবে অ্যাক্টিভ  করবেন দেখে নিন---

>>  ১ম ধাপঃ

আপনার জিপি বন্ধ সিম  সংযোগটিতে ২০ টাকা  রিচার্জ করে চালু করুন
(বিচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে প্রথমে কার্ড রিচার্জ করতে হবে)।
তারপর ডায়াল করুন *৫০০*৯১#।
>>আপনার বালেন্স থেকে ১০.৩৫ টাকা কেটে নিবে এবং ২জিবি ডাটা
পাবেন যার ১জিবি (রেগুলার)+১জিবি (ফেসবুক)। যার মেয়াদ ৩০ দিন।

>>২য় ধাপঃ


এবার আপনার জিপি  বন্ধ সিমে রিচার্জ করুন ২৯ টাকা। আপনার মোট টাকা হবে ৯.৬৫+২৯.০০=৩৮.৬৫ টাকা।
এখন আপনাকে জিপি জিপি  বন্ধ সিমে ৭৫এম্বি প্যাক কিনতে হবে। যার মুল্য ৩৫ টাকা +ভ্যাট।
এর জন্য 75MB   লিখে 9999 নাম্বার এ পাঠিয়ে দিন। সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন ৭৫ এমবি।

কিন্তু...২জিবি কোথাই পাবেন ??...

হ্যাঁ  অবশ্যই  পাবেন।  এর জন্য আপনাকে অপেক্ষা করতে
হবে ৭২ ঘন্টা।
৭২ঘন্টার মদ্ধেই আপনি পেয়ে যাবেন বাকি ২জিবি (রেগুলার) প্যাক।
যার মেয়াদ হবে ৩০ দিন।
তাহলে আপনার মোট ডাটার পরিমান  হলো-
জিওনির স্মার্টফোনে চার্জ থাকবে একমাস!

জিওনির স্মার্টফোনে চার্জ থাকবে একমাস!

এবার দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন বাজারে এনেছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি। ম্যারাথন এম৩ নামের হ্যান্ডসেটটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা একমাস পর্যন্ত ব্যাকআপ সুবিধা দেবে। প্রস্থে ৫ ইঞ্চি ও ওজনে ১৮০ গ্রামের এই ফোনে রয়েছে অন্য ফোনে চার্জ দেওয়ার সুবিধাও।
ডুয়েল সিম কার্ড সমর্থিত স্মার্টফোনটিতে রয়েছে ২জি ও ৩জি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। ১ জিবি র্যাম ও ৮ জিবি রমের এই ফোনে কোয়াড কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি দিয়ে স্বাভাবিক কাজের পাশাপাশি বিভিন্ন ভারি গেইমসও সহজে খেলা যায়। 
ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চি ৭২০পি। এর ৮ মেগাপিক্সেল মূল ক্যামেরা ভালো মানের ছবি তুলতে পারে। সামনের ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও ভালো ছবি তুলতে সক্ষম। অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট দ্বারা পরিচালিত ম্যারাথন এম৩ তে রয়েছে জিওনির নিজস্ব কাস্টম ইউজার ইন্টারফেস (ইউআই)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডিভাইসটির অডিও-ভিডিও কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির মাল্টি মিডিয়া সিস্টেমও চমৎকার বলে অনেক ব্যবহারকারী মত দিয়েছেন।
এই ফোনটি আপনার করে নিতে হলে আপনাকে বাংলাদেশি টাকায় প্রায় ১৮,০০০ টাকা গুনতে হবে। অবশ্য প্রযুক্তি পিপাসু মানুসের কাছে এটি খুব বেশি নয়।
যেকোনো মোবাইল রুট করুন এক ক্লিক এ

যেকোনো মোবাইল রুট করুন এক ক্লিক এ

এন্ড্রয়েড ডিভাইস মানেই কাস্টমাইজেশন আর কাস্টমাইজেশন এর কথা আসলেই রুট কথাটি এসে যায়! তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কিনা রুট করতে একটু বিপাকে পরতে হয় কারন রুট মেথড এবং রুট করার টুলস পাওয়া যায় না। আমাদের দেশীয় সিম্ফনি কিংবা ওয়াল্টন এই ক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরন কারন তাদের সব ডিভাইস এর রুট মেথড পাওয়াটা একটু কষ্টকর। তবে আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো নতুন একটি মেথড এর সাথে যা দিয়ে আপনি আপনার যেকোনো ডিভাইস রুট করতে পারবেন এবং তাও এক ক্লিক এ ! এর আগেও আমরা কিছু এরকন ওয়ান ক্লিক রুট মেথড দেখেছি তবে এই মেথড এবং সফটওয়্যার টি আপডেইটেড। চলুন তাহলে দেখি প্রথমে Vroot নামক সফটওয়্যার টি নিচের লিংক থেকে
ডাউনলোড করে নিন। Download
ডাউনলোড করার পর আপনার উইন্ডোজ বেইজড পিসি কিংবা ল্যাপটপ এ সফটওয়্যার টি ইন্সটল করে নিন। এবার আপনার ডিভাইস টি হাতে নিন এবং ডিভাইস এর USB Debugging অপশন টি চালু করে নিন। 
এবার Vroot সফটওয়্যার টি চালুন করুন।
চালু করার পর ডিভাইস টি ল্যাপটপ কিংবা পিসি এর সাথে কানেক্ট করুন। কানেক্ট করার পর সফটওয়্যারটিকে কিছুক্ষন সময় দিন। এবার সফটওয়্যারটি অটো আপনার ডিভাইস কে ডিটেক্ট করবে। img
ডিটেক্ট করার পর উপরের মতো আসবে। এবার ROOT বাটন এ ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন! সফটওয়্যার টি অটো আপনার ডিভাইসটি রুট করে নিবে! ব্যাস! হয়ে গেলো আপনার রুট পারমিশন পাওয়া! 


কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার করে মোবাইলে ব্যাবহার করুন

কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার করে মোবাইলে ব্যাবহার করুন

মোবাইল ইন্টারনেটের ডাটা নিয়ে আমাদের সমস্যার শেষ নেই। কখনো ডাটা আছে তো স্পিড নাই, আবার কখনো স্পিড আছে ডাটা নাই। আর ডাটা থাক বা না থাক আমরা যারা গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল অথবা রবি ইন্টারনেট ইউজ করি তারা খুব ভাল করেই জানি ডাউনলোড স্পিড কেমন থাকে!! অনেক সময় মোবাইলে অনেক প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হয়। ল্যাপটপের ওয়াইফাই ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালালেও অনেক সময় ভাল স্পিড পাওয়া যায় না এবং এই প্রসেস এ মোবাইলের চার্জ ও যায় বেশি। কিন্তু আপনি যদি রিভার্স টেথারিং ইউজ করে স্মার্টফোনে ইন্টারনেট চালান তাহলে মোবাইল তো চার্জ হবেই সাথে আপনি ভাল ডাটা স্পিড ও পাবেন। তো চলুন দেখি কিভাবে আপনি আপনার পিসির ইন্টারনেট স্মার্টফোনে শেয়ার করবেন…
যা যা লাগবেঃ
১) রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইস
২) ইউএসবি ক্যাবল
৩) রিভার্স টেথারিং সফটওয়্যার
রিভার্স টেথারিং করার পদ্ধতিঃ
১) প্রথমে আপনার স্মার্টফোনের Settings -> Developer Options -> এ যেয়ে USB Debugging  অন করে নিন।
২) এবার আপনার ফোনের Settings -> Security -> তে যেয়ে  Unknown Sources মার্ক/চেক করে দিন।
৩) আপনার পিসিতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ইউএসবি ড্রাইভার ইন্সটল করে নিন।
৪) এবার রিভার্স টেথারিং  জিপ ফাইলটি একটি ফোল্ডারের ভিতর এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পর আপনি “AndroidTool.exe” পাবেন।
৫) আপনার ডিভাইস টি ইউএসবি ক্যাবল দিয়ে পিসি তে কানেক্ট করুন।
৬) AndroidTool.exe ফাইল টি Run as administrator দিয়ে ওপেন করুন।
৭) আপনার ডিভাইসের ইউএসবি ড্রাইভার ঠিক মত ইন্সটল হলে টেথারিং টুলে আপনি আপনার ডিভাইস টি দেখতে পাবেন। যদি ডিভাইস না পায় তাহলে Refresh বাটনে ক্লিক করুন।
৮) এবার টুলের কানেক্ট বাটনে ক্লিক করুন। আপনার ডিভাইসে সুপার ইউজার পারমিশন চাইলে ওকে দিন।
৯) সুপার ইউজার পারমিশন পাওয়ার পর টুল টি আপনার ডিভাইসে “USB tunnel” নামে একটি অ্যাপ ইন্সটল করবে।
downlod
১০) ব্যাস আপনার কাজ শেষ। USB tunnel অ্যাপ এর মাধ্যমে আপনার পিসির ইন্টারনেট আপনার ডিভাইসে শেয়ার হয়ে যাবে। ইন্টারনেট কানেক্ট হওয়ার সময় adb.exe stopped error মেসেজ আসতে পারে। আসলে cancel অথবা close program দিন।
Capture
এবার পিসির হাই স্পিড ইন্টারনেটের মজা নিন আপনার ডিভাইসে। এই ইন্টারনেট দিয়ে আপনি ব্রাউজ, ডাউনলোড সব করতে পারবেন। তবে প্লে স্টোর থেকে ডাউনলোড বা আপডেট এর ক্ষেত্রে হয়ত এই ইন্টারনেট কাজ করবে না।
Screenshot_2013-07-23-19-57-08
বি দ্রঃ ডাউনলোড করার জন্য UC Browser  ইউজ করতে পারেন। ডাউনলোড স্পিড ভাল পাবেন।